গুগল অ্যাকাউন্টে লগইন করতে আর লাগবে না পাসওয়ার্ড!
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ই-মেইল, ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখা নিয়ে অনেকেই বিপাকে পড়েন। অনেকেই পাসওয়ার্ড ভুলে যান। তারপর সেই অ্যাকাউন্ট ফিরে পেতে অনেক ঝক্কি পোহাতে হয়।
তবে পাসওয়ার্ড সমস্যা নিয়ে মুশকিল আসান করতে চলেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। আপনার যদি গুগলে অ্যাকাউন্ট থাকে, তা হলে আগামী দিনে আর পাসওয়ার্ড লাগবে না। অর্থাৎ, পাসওয়ার্ডহীন গুগল অ্যাকাউন্ট থাকবে। সম্প্রতি এমন পরিকল্পনার কথাই জানিয়েছে গুগল।
মে মাসের প্রথম বৃহস্পতিবার বিশ্ব পাসওয়ার্ড দিবস পালন করা হয়। পরের বছর এই দিনে হয়তো গুগল ব্যবহারকারীদের আর পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। ফলে পাসওয়ার্ড মনে রাখার ভোগান্তির মধ্যে আর পড়তে হবে না।
গুগল সূত্রে জানা গেছে, পাসওয়ার্ডের পরিবর্তে ‘পাস কি’ ব্যবহার করা হতে পারে। ‘পাস কি’ থাকলে সহজেই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। কীভাবে কাজ করবে এই ‘পাস কি’? গুগল জানিয়েছে, অ্যাকাউন্ট লগ-ইন করার সময় ‘ইউজার নেম’ দিতে হবে। তারপর পাসওয়ার্ডের বদলে ‘ফিঙ্গার প্রিন্ট’ বা আঙুলের ছাপ দিতে হবে। যার সাহায্যে আপনার অ্যাকাউন্ট ‘আনলক’ করা যাবে।
এই মুহূর্তে অনেক স্মার্টফোনেই ‘ফিঙ্গার প্রিন্ট’-এর সুবিধা রয়েছে। ফলে প্রযুক্তিনির্ভরদের জন্য এই পদ্ধতি নতুন নয়। গুগল দাবি করেছে যে, ‘পাস কি’ চালু হলে গ্রাহকদের তথ্য আরও সুরক্ষিত থাকবে।
সূত্র : আনন্দবাজার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


